সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ আরিফুল ইসলাম
উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় এক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য আনন্দ ল্যারী দিয়ে। ঐতিহাসিক এ শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষের ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকালে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণা পর্ব অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল ইসলাম আবরার , ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন , শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সচিব মুনীরুজ্জামান ভূঁঞার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম , বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ও  মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড.মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ আরো অন্যান্য অতিথি এবং মাদ্রাসার শিক্ষকগন ।বক্তারা বলেন, আলিয়া মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং উপমহাদেশে প্রাচীন ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের অনন্য দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা যুগে যুগে সমাজ উন্নয়নে অবদান রেখেছে।

অনুষ্ঠানে যোগদানকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে তারা গভীর আনন্দ অনুভব করছেন।আয়োজকরা জানান, আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে এবং নিরাপত্তা জোরদার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে

সম্পর্কিত