মাদরাসা শিক্ষায় যুক্ত হয়েছে ব্যবসায় শিক্ষা। শিক্ষাকে যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদরাসাগুলোতে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা বোর্ডে থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদরাসা (দাখিল ও আলিম) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-৩ উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাদরাসা শিক্ষা যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মাদরাসাগুলোতে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে। সে লক্ষ্যে মাদরাসা গুলো হতে নিম্নবর্ণিত শর্তে ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য অনলাইনে আবেদন আহবান করা হলো। ২০২৬ খ্রিষ্টাব্দে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করতে যেসব মাদরাসা কর্তৃপক্ষ ইচ্ছুক; তাদের ১৩ নভেম্বরের মধ্যে সরাসরি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকুলে ৩হাজারটাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদন করার জন্য নির্দেশনা দেয়া হলো। /এএজি
অন্তর্বর্তী সরকার দেশের এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে ‘শর্ত সাপেক্ষে’ এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের...
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসার সাত শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর)...
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নতুন এই প্রক্রিয়ায় বলা হয়েছে,...
জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ভুখা মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া সাউন্ড...
শিক্ষকের ভুয়া সনদ অভিযোগে এমপিও বিতর্ক
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর দারুল হাদিস আলিম মাদ্রাসার চার শিক্ষকের সনদ জালের অভিযোগে তাদের এমপিও স্থগিত করেছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।...
মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ইএফটিতে এখনও অধরা
রাজধানীসহ সারাদেশের প্রায় সোয়া লাখ আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী এখনো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় যুক্ত হননি। চলতি বছরের...
মাদ্রাসা বৃত্তি পরীক্ষার বিষয় ও মান নির্ধারণ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন চূড়ান্ত ঘোষণা...
আগামীকাল শুরু ফাজিল পরীক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের ফাজিল (স্নাতক) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) থেকে শুরু...
সাক্ষাৎ পাননি উপদেষ্টার,চলবে আন্দোলন
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।বুধবার (২২...