মাদরাসা শিক্ষায় যুক্ত হয়েছে ব্যবসায় শিক্ষা। শিক্ষাকে যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদরাসাগুলোতে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে।
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা বোর্ডে থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদরাসা (দাখিল ও আলিম) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-৩ উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাদরাসা শিক্ষা যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মাদরাসাগুলোতে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে। সে লক্ষ্যে মাদরাসা গুলো হতে নিম্নবর্ণিত শর্তে ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য অনলাইনে আবেদন আহবান করা হলো।
২০২৬ খ্রিষ্টাব্দে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করতে যেসব মাদরাসা কর্তৃপক্ষ ইচ্ছুক; তাদের ১৩ নভেম্বরের মধ্যে সরাসরি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুকুলে ৩হাজারটাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদন করার জন্য নির্দেশনা দেয়া হলো।
/এএজি