সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।বুধবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনরত ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে যোগ দিতে যান। তবে সেখানে গিয়ে তারা শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ পাননি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।
এর আগে প্রশাসনের সহযোগিতায় শিক্ষকদের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে গিয়েছিলেন। শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষকদের ওই প্রতিনিধিদলে ছিলেন- কাজী মোখলেছুর রহমান, এস এম জয়নুল আবেদীন জিহাদী, মো. শামছুল আলম, মো. তাজুল ইসলাম ফরাজী, মাও. মো. শামসুল আলম, মাও. মোহাম্মদ আল-আমিন, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমিন, মাও. মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল হক, মো. আলতাফ হোসেন, নূর হোসেন, জাকির হোসেন, আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম, আলাউদ্দিনে খান্দকার, মো. মাহমুদুল হাসান, রঞ্জু মিয়া।
বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।